চট্টগ্রাম   রবিবার, ১ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির চিৎমরমে  ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:১৭ পিএম, ২০২১-১০-১৭

রাঙামাটির চিৎমরমে  ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

 


বিগত বছরগুলোর ন্যায় এবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আবারো রক্তের হোলি খেলায় নেমেছে পাহাড়ের আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় রোববার মধ্যরাতে গুলি করে হত্যা করেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমাকে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর। রাত আনুমানিক একটার সময় নিজ বসতঘরে অবস্থান করার সময় একদল অস্ত্রধারি সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুলি করে নে থোয়াইয়ের মৃত্যু নিশ্চিত করে। নিহতের মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বলে কাপ্তাই থানা সূত্রে জানাগেছে। এদিকে, রাত সোয়া একটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে ষ্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র সকল চেয়ারম্যান প্রার্থীগণকে সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে,  উক্ত চিৎমরম ইউনিয়ন পরিষদ এলাকাটিতে আঞ্চলিক দল জেএসএস এর আধিপত্য রয়েছে এবং তাদের সমর্থনীয় একজন জনপ্রতিনিধিও রয়েছে। তাই নিজেদের আধিপত্য নিশ্চিত রাখতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থীকে হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে বলে দলটির তৃণমুল পর্যায়েরর নেতাকর্মীরা দাবি করেছেন।

রিটেলেড নিউজ

পাহাড়ের নীল জলরাশিতে ১৩.৫ কিলোমিটার সাঁতার, প্রতিযোগী ৩০

পাহাড়ের নীল জলরাশিতে ১৩.৫ কিলোমিটার সাঁতার, প্রতিযোগী ৩০

আলমগীর মানিক, রাঙামাটি : চারপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ নীল জলরাশি। সেই জলরাশির বুক চিরে সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়à...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ-৫ এ ধস, কমেছে পাসের হারেও 

চট্টগ্রামে জিপিএ-৫ এ ধস, কমেছে পাসের হারেও 

আমাদের ডেস্ক : : এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বড় ধরনের ধস নেমেছে জিপিএ-৫ প্রাপ্তিতে। গত বছর যেà¦...বিস্তারিত


পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসিতে পাসের হার ৩২ শতাংশের নিচে !

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসিতে পাসের হার ৩২ শতাংশের নিচে !

আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যক্রম, তৈরি হয়েছে শিà...বিস্তারিত


নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর